Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

ধন্যবাদ বন্ধু দুটো নতুন ভিডিও বানানোর জন্য আর মন খারাপ করোনা বন্ধু যদি কেউ আনলাইক করে তোমার কোন ভিডিওকে | আমার Cindrella ❤️👩‍🎨🌹🍫💝

ধন্যবাদ বন্ধু দুটো নতুন ভিডিও বানানোর জন্য আর মন খারাপ করোনা বন্ধু যদি কেউ আনলাইক করে তোমার কোন ভিডিওকে | আমার Cindrella ❤️👩‍🎨🌹🍫💝



সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু আমার Cindrella আমার অ*মি*কা,
সারাদিন তুমি খুশিতে থেকো,
ভালো থেকো, তুমি খুব বড় হও।
পৃথিবীতে সবাই যেন তোমাকে চেনে একদিন,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারা দিন থাকে।
🌄☕🥯🥣🥪🥞🍧🍨🍕☔🥻🍚🍛🐣🐓🍗🐥👘🍕🍗🐣👗☕🍪🌭🌮🌯🍟🍲🍳🍱🍿👨‍🍳👩‍🍳😋😋😋💃👜💄👝🥿👠💍🎧🍭🍡🌹🍫💝🏢👨‍💻👩‍💻🏘️🚙🚖🚘🏩🚴‍♀️🏍️💸💷💶💵💴💳💲💹💱💰💰💰❤️❤️❤️🥰👩‍❤️‍👨💌😊😊😊

আমি জানিনা এই ভাবে সুপ্রভাত লিখেও যেন,
মনে একটা খুশি অনুভব হয়।
আজ তো তোমার সারাদিনের চার টা সুন্দর সুন্দর ড্রেস, খাবার, সব কিছু, আলাদাভাবে করে তোমাকে পাঠালাম,
তুমি দিনে রাতে বিকেলে সন্ধ্যায় কি পরবে,
খাবে সব কিছু পাঠালাম☺️☺️☺️

জানিনা বাস্তবে কোন দিনও তোমাকে কোন গিফট দিতে পারবো কি না,
এখান থেকেই তোমাকে শাড়ি, জামা,আংটি, ঘড়ি,
আর যা যা তোমার সারা দিনে দরকার,
সব কিছুই পাঠালাম।
জানিনা কেন ভালো লাগে তোমাকে এভাবে লিখে পাঠাতে,
জানিনা তুমি কখনও পড়বে কি না।
কিন্তু মনে হয় ভগবান একদিন তোমাকে সব পড়াবে।

রোজ এখন দু তিন টে করে কবিতা গান লিখছি,
১৮টা গান বানিয়ে ফেললাম,
কিছু নিজের বানানো সুর,
কিছু কোন ভালো গান থেকে নেওয়া,
আমি ব্যস কবিতা টা সুর টা দিয়ে বানিয়ে লিখলাম।

ওই বন্ধু আমার, তোমাকে ধন্যবাদ জানাতে চাই,
আবার সকালে খুলেই দুটো ভিডিও দেখতে পেলাম তোমার।
খুব খুশি তোমার ভিডিও দেখে বন্ধু🥰।

ওই Satisfying Pattern Art drawing টাখুব সুন্দর বন্ধু,
খুব সহজেই কি সুন্দর একটা ছবি এঁকে ফেললে।
তাতেও জানিনা কে দুটো আনলাইক করে দিয়েছে,
যদি জানতে পারতাম কে আনলাইক করেছে,
বোঝাতাম ওদের কে আমার বেস্ট ফ্রেন্ডের ছবিতে আনলাইক করলে কি করতে পারি,
খুব রাগ লাগছে ওদের উপর।

মন খারাপ করোনা ওই আনলাইক দেখে,
অনেকে আছে যারা কারু ভালো চাইনা,
যে কিছু চেষ্টা করছে, তাদের কে নিচে নামাতে চাই।

যেমন আমার কাজের দুই থেকে তিন টে মেয়ে,
উল্টো পাল্টা লিখেছিল,
যদিও তাদের কে পুরো বেতন দিয়েছি।
তোমার নাম দিয়ে বানানো কোম্পানি টে ওই মেয়ে গুলোর জন্যই,
5 star reviews theke 4.7 হয়ে গেছে।

দেখো তুমি নিজের যখন কিছু শুরু করেছ,
তখন দু তিন টে লাইক খারাপ দেখে ভিডিও বানানো বন্ধ করনা।
ওরা jealous feel করে তোমার এত ভালো ভিডিও দেখে।
তুমি দেখতে পারো, অনেক ভিডিও আছে যেগুলো খুব পপুলার,
ও গুলোতেও ২৫ হাজার লাইক এ ১৫০০ আনলাইক থাকে,
এজন্য কি ওরা ভিডিও বানানো বন্ধ করে দেবে,
কক্ষণো না, তুমিও খুব ভিডিও বানাও,
আমিও যত টা পারবো তোমাকে,
দূর থেকেই সাহায্য করবো।
তুমি খুব বড় হও বন্ধু, তোমার খুশিতেই আমি খুশি,
ওই দুটো লাইক করলাম,
আবার রেগে যাওনা গো,
তুমি ভালো আঁকো তাই লাইক করলাম,
একটা appreciation করবো ওটা দেখে রেগে যাওনা গো,
পারতো রিপ্লাই করবে, ভালো লাগবে যেমন সেদিন করেছিলে।

কাল রাতে একটা গান বানালাম,
মোটামুটি হয়েছে, গলা ভালো হলে,
আমিও তোমার মত গ্রুপে পোস্ট করতাম।
এটা যদি দিই সবাই হাসবে তার সাথে,
আরও অনেক কিছু জেনে যাবে।

"শুনে যাও আমার এই গান" এই ভিডিওটা কেউ দেখেনি,
একটাও ভিউ নেই মন টা খারাপ লাগে,
যখন কেউ দেখেনা।

লাইক তো দূরের দেখলেও মন ভালো লাগে।
তুমি যদি পারতো শুনবে গো।
"তুমি যদি চাও তবে আমি হবো তোমার ক্যানভাস"
এটায় তাও একটা ভিউজ পেয়েছি,
আরেকটা আমার নিজের দ্বারা হাহা।

মনে আছে যেমন tiktok এ তুমি বলতে,
আমার ভিডিও তে কেউ লাইক করেনা,
একটা লাইক আমি নিজের মোবাইল থেকে,
একটা আমার মা এর মোবাইল থেকে,
হাহা দুটো লাইক কত্ত কিউট কিউট ভিডিও বানাতে বন্ধু।

ওগো অনেকদিন ধরে একটা কথা বলতে ভুলে গেছি,
তুমি কি এখন আর Tiktok এর মত কোন জায়গায়,
ভিডিও বানাও গো, অনেকদিন দেখিনি তোমাকে গো।

প্রফাইল টা আনলক কর না গো,
সব ফটো পোস্ট গুলো পাবলিক করো।
আর মেসেজ করবনা বন্ধু।
শুধু তোমাকে দেখতাম একটু,
তোমার পোস্ট গুলো যেগুলো share করতে,
সব খুব সুন্দর পুরো তোমার মত🥰।

ওগো চকলেট দিয়ে তোমার নামটা যে বানিয়ে ছিলাম,
সেটাতে ১৭টা ভিউজ হয়েছে,
হে হে ভারী মজা😊☺️☺️☺️🥳
ওই Happy Holi র যেটা বানিয়েছিলাম,
সেটাতে ১৮০০ জন দেখেছে হাহা।
তার মধ্যে ২৪ টা লাইক আর ৬ টা আনলাইক ও পেয়ে ছি 😅😅😅।

তোমার নামের যে প্রথম গান টা গেয়েছিলাম্,
সেটাতে ৬০টা ভিউজ হয়েছে।
Wow ভাবতে পারিনি।
এখন জাস্ট দেখলাম।
১১টা থেকে লিখছি, মা খাবার এনে দিল,
কিন্তু ভুলে গেছি খেতে,
সাড়ে ১২ টা পেরিয়ে গেলো।

আজ তো নারায়নের পুজো ছিল,
তাই ঠাকুর মশাই এলো দেরি করে,
তাই একটু দেরীতে খাবার পেলাম।

আর দুপুর হতে এলো, সকাল থেকে চা বিস্কুট খেয়ে আছি।

যাই খেয়ে পরে লিখবো আবার।

কাল এখানে খুব গরম ছিল,
রাতে গুমোতেই পারছিলাম না,
শুধু তোমাকেই ভাবছিলাম।
তখন রাত ২:৩০টা বাজছিল,
ভাবছিলাম তুমি জেগে আছ মনে হয়।
খুব মিস করছিলাম বন্ধু।
আগে তো আমরা কথা বলতে,
তুমি তখন ঘুমোতে যেতে বলতে,
কিন্তু Tiktok এ দেখেছিলাম তুমি ৩টে ৪টে পর্যন্ত জেগে থাকতে।

কি লিখি আমিও জানিনা রোজ,
তুমি কোন দিনও দেখবে কি না জানিনা,
এখন সবাই নিজের জিবনে ব্যস্ত,
তাই কাউকে হৃদয়ের কথা বলার জন্য পাইনা,
তাই এখানে লিখি,
আমার বিশ্বাস একদিন তুমি সব পড়বে,
আবার আমরা ভালো বন্ধু হবো,
জানিনা এই শুভ দিন টি কবে আসবে।

রাধা কৃষ্ণ ভগবান জিবনে একটু খুশি এনে দাওনা,
তোমরা তো সব জানো কত ভালোবাসি,
কত মিস করি আমার Cindrella কে,
এবারে কিছু ভালো করো ঠাকুর।
কাজ করতে ইচ্ছে নেই যেন,
ভালো লাগছেনা কিছুই।

আমার মাথার উপর একটু তোমার হাত রাখো প্রভু,
যদি ভুল করেছি তো ক্ষমা করে দাও।
একটু মুখে হাসি ফুটিয়ে দাও,
ওকে বলো একটু আমার সাথে কথা বলতে।
I love you yaar... তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি।
ফিরে এসোনা গো, কখনো কিছু বলবনা,
যা চাইবে তাই হবে,
তার চাইতে বেশি কিছু করবো না গো।
১ বছর ১১ দিন হয়েগেলো,
তোমার সাথে ভালো করে কথা হয়নি।
ভুলে যাও সব, আবার সব নতুন করে শুরু করি,
আমাকে বাঁচাও বন্ধু, কত স্বপ্ন দেখেছি,
শুধু তুমি পারবে আমার জিবনে একটু হাসি নিয়ে আসতে।

চলো একটু কাজ করি, আবার পরে আসবো।

শুভ সন্ধ্যা আমার মিষ্টি বন্ধু আমার Cinderella, আমার অ...
কি করছো তুমি,
কত দিন তোমার সাথে কথা হয়নি,
মিস করনা আমাকে গো,
একটু ও মিস করনা কি?
আমি তো সারা দিন ধরে তোমাকে মিস করি,
এত মিস করি যে কাজ গুলো করতে মিস হয়ে যায়😅😅😅,
কি করবো ভালোবাসা ভালোলাগা,
এক তরফা ভালোবাসার একটা আলাদা অনুভূতি,
ওই বন্ধু কবে আবার আমরা একটু করে কথা বলবো গো,
আজ মা বলছে, মনে ফুর্তি আন,
কি হয়েছে কি করে বোঝাবো।
বলছে রাস্তায় ঘুরে বেড়া মানুষ চিনুক কিছু,
হাহা নিজের গ্রামের সবাই চেনে না আমাকে এখনও।
গত ১২টা বছর ঘরের বাইরেই রইলাম,
তাই আর যখন বাড়ি আসি তো,
কাজের মধ্যেই থাকতাম বেশি।

বেশি তো বন্ধু নেই,
যারা ছিল সবাই বাইরে চলে গেছে।
আমি একা এখানে আছি।
আর যাদের সাথে কথা বলিনা,
তাদের সাথে আমি পারিনা কথা বলতে।

শুধু তোমার সাথে এত কথা হয়েছে,
আমি কারু সাথে এতো গল্প করিনি,
একটা BCA তে ভালো বন্ধু ছিল,
বন্ধুর চাইতে বেশি ছিল কিন্তু বলতে পারিনি,
ভয় লাগতো যদি বলি ও যদি আর না কথা বলে,
তাই বন্ধু হয়েই ছিলাম,
রোজ ১২-৪টা পর্যন্ত Uninor এ কল করে পড়াশুনো করতাম,
তখন আমার কাছে ২৬৩০ ছিল,
যেটাতে ফটো উঠতো না ভালো,
তাই ওর ফটো তুলতেও পারিনি কোন দিনও।

হুম্ তখন orkut ছিল,
একদিন ও আমাকে ওর একাউন্ট password দিয়েছিল কিছু সেটিং চাং করার জন্য,
জানিনা ও খুব বিশ্বাস করত আমাকে,
বেস্ট ফ্রেন্ড এর চাইতে বেশি ছিলাম।
কিন্তু যে দিন একটা বাঙালি বন্ধু এসে আমাদের বন্ধুত্ব ভাঙলো,
তারপর যেদিন ওকে বললাম,
সব ছেড়ে চলে যাচ্ছি,
ওই ছেলে টা কেমন সব প্রুফ পাঠিয়ে ছিলাম।
তখন আমাকে Sorry বলে আমাকে যেতে দিলনা,
আর ওই বন্ধু টা কেমন সেটা জানতে পেরে,
ওর সাথে কথা বলা বন্ধ করে দিল,
আর যদি তুমি আমাকে প্রপোজ করতে,
আমি কিছু বলতাম না,
কিন্তু আমি বললাম আমরা বেস্ট ফ্রেন্ড,
সারা জিবন ভালো বন্ধু থাকবো।
কারন ওর ও তোমার মত ফিয়নসে ছিল,
তাই আমি বন্ধু হয়ে থাকতে চাইলাম।
ওর দিদি দাদা সবাই চেনে আমাকে,
জানে ছেলেটা কখনো তার বোনের খারাপ করবে না।

মনে আছে একদিন ফুচকা খেতে আমাকে বললো,
যদিও খাইনা, শুধু তার জন্য জলে ভেজে,
টিউশন ছুটির পর খেয়েছিলম,
হাহা ও একসাথে ২০-৩০ থেকে খেয়ে নেয়,
সেদিন কত খুশি ছিল।
তারপর জলে ভেজে বললো,
আমি মিষ্টি খাবো,তার জন্য আমার হাত ধরে চলল একটা মিষ্টির দোকান সেটা আবার আধ কিলোমিটার দূর,
কি খুশি ছিল সে, আমি বললাম আমি খাবোনা,
তাও সে আমার মুখে দিয়ে দিল একটা।
হাহা দিন গুলো ভোলা যায়না।

তুমি কোন দিন বুঝলেনা,
তার সাথে ১মাস না কথা বলে ছিলাম।
কিন্তু রাধা কৃষ্ণ ভগবান তো আছেন,
উনি জানেন আমি কিছু ভুল করিনি,
তার পর আমি ব্যাঙ্গালোর চলে গেলাম।

ও Wipro তে WASE exam এ Crack    করে ছিল,
কিন্তু ও বললো আমি মা বাবা কে ছেড়ে ব্যাঙ্গালোর না হায়দরাবাদ কলকাতা যাবনা,
আমি শুধু আসানসোল এ থাকবো,
তাই Axis Bank এ PO হলো,
খুব বুদ্ধি ওর, খুব মিষ্টি দেখতে।

একদিন Burdwan University তে Exam দেওয়ার সময়,
Train এ যাওয়ার সময় ওর বাবা আর ওর সাথেই একসাথে ফিরছিলাম,
তখন ও পুরো চুপচাপ।
আমার কাছে ওর কিছু রেকর্ড আছে,
যেমন রাতে টাইটানিক গান গেয়েছিল,
যখন ওকে দেখার জন্য ওর বাড়ির সামনে একটা গ্যারাজ ঘরে রুম নিলাম,
কারন সামনে JECA Exam এর স্যার ছিল,
ও পড়ত, ও আমাকে ওই স্যার টা র সাথে কথা বলালো,
ওই গ্যারেজ টা তে থাকার সময়,
মার ভাত বানাতে শিখলাম আমার একটা বন্ধু যে থাকতো ওখানে আগে,
তার পর আলু সেধ্য বানানো।

গ্রীষ্মের প্রখর রোদে সেই ঘর টায় যেন আগুন পড়ত,
কিন্তু ওকে দেখার জন্য ওখানে প্রায় ৫-৬ মাস কাটিয়েছি।
কুয়ো থেকে জল তুলে স্নান,
আর ওই খেয়ে থাকা।
রাতে ওর সাথে ১-২ ঘণ্টা ফোনে গল্প,
ওর Titanic গান, আরও অনেক কিছু গাওয়া,
এখনও আছে কোন হার্ডডিস্ক এ রাখা সেগুলো।

ও যখন খুব Excited হতো তো পুরো তোমার মতই খুশিতে থাকতো,
আর ফোন এ তোমার মতই কথা বলতো।

অনেক গুলো গান ওর রেকর্ড করে রেখেছি,
রোজ বলতাম পড়া গুলো করো,
কিন্তু ও করতে চাইতে না,
বলতাম কি করবে,
বলতো, আমি গান গাইবো।
তখন রাত দুটোর সময় ওর গান শুনতাম।
হাহা কি মিষ্টি দিন গুলো ছিল,
২০০৮-২০১১ জুন পর্যন্ত
আর ২০১৯ ২৭মার্চ থেকে ২০ আগস্ট আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল।

ও তোমার মত আমার লাকি champ ছিল,
যেদিন এক্সাম থাকতো,তো ওর সাথে কথা বলতাম আগের রাতে,
দেখতাম ওই এক্সাম এ খুব ভালো নম্বর নিয়ে আসতাম।
MCA তেও ওকে বলতাম, একবার কথা বলবে যেদিন এক্সাম থাকবে,
জানিনা ও খুব চাপ এ ছিল,
ও কোন social networking site এ থাকতো না,
বলতো ভালো লাগেনা।
তাই এখন খুঁজি ওকে কিন্তু কোথায় পাবো,
জানিনা ওর বিয়ে হয়ে গেছে কি না,
তোমার মত ও আমার সব চাইতে ভালো বন্ধু,
তুমি যদি একবার সুযোগ দিতে,
আমরা আবার ভালো বন্ধু হতাম।

ওই শুনেছ তো, আমার ওই ম্যানেজার দিদি টা ৩০-৪০ হাজার টাকা মেরেছে,
আমি তো আর কিছু করলাম না,
শুধু ভগবান কে বলি যে আমার ক্ষতি করবে,
তাকে তুমি দেখো ঠাকুর।
আমি সবাই ভালো চাই,
তাও যদি করে তো তুমি তাদের শাস্তি দিও।

আজ দেখছি WhatsApp Story তে ,
Hospital এ হাতে সেলাইন চলছে,
আমি খারাপ চাইনি,
কিন্তু কেউ যদি অন্যের ক্ষতি করে,
অন্য কে বিনা কারনে সমস্যায় ফেলে,
তো ভগবান শাস্তি দেবে এটাই আমি জানি।
তোমার নাম দিয়ে বানানো কোম্পানি টা তে,
আর দুটো বাঙালি মেয়ে fake review দিয়েছে,
দেখবে ওদের কি হবে,
ভগবান আছে, এমন শাস্তি পাবে,
সেদিন বুঝবে কারু নামে মিথ্যে প্রচার করলে,
ভগবান কি করতে পারে।

চলো অনেক লিখলাম,
যাই একটু বাইরে থেকে ঘুরে আসি,
মাইন্ড ফ্রেশ করে আসি দোকানে বসে একটু।

শুভ রাত্রি আমার জীবনের Cindrella ❤️,
তুমি সারাজীবন ভালো থেকো,
খুশিতে থেকো, রোজ ছবি আঁকো,
আর আপলোড করো,
পারতো ব্লগ বানিয়ে ওগুলো পোস্ট করো,
ইউটিউব লিংক গুলো,
দেখবে অনেক মানুষ দেখবে,
পারলে তোমাকে ছবির অর্ডার দেবে।
খুব বড় হও,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে❤️।
I love you my Cindrella,
Missing you a lot my Best Friend,
Bye take care,be happy and keep smiling always yaar.






#aamarcindrella #lovestory #MyCEO #radhakrishna #missyou #behappy #keepsmiling

Comments

Popular posts from this blog

শুভ মহা অষ্টমী আমার মিষ্টি বন্ধু আমার Cindrella, Chingari App এ ও আমাদের স্মৃতি ছেড়ে গেলাম আজ | The Untold Feelings 👩‍🎨🌹🍫💝💖

 শুভ মহা অষ্টমী আমার মিষ্টি বন্ধু আমার Cindrella, Chingari App এ ও আমাদের স্মৃতি ছেড়ে গেলাম আজ | The Untold Feelings 👩‍🎨🌹🍫💝💖 সুপ্রভাত শুভ মহা অষ্টমী আমার মিষ্টি বন্ধু, আমার জীবনের Cindrella 👩‍🎨, আমার স্বপ্নের রাজ্যের স্বপ্নের পরী, আমার Shirley Setia Melody Queen ❤️, আমার চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির সাথে মিষ্টি বউ একটা, আমার Bangalore Best Drawing Teacher 👩‍🎨, আমার চোখে দেখা মিষ্টি সরস্বতী দেবী, তুমি ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে। রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে, আমরা যেন আবার ভালো বন্ধু হতে পারি। ওই তোমার ফেসবুক প্রোফাইল ঘুম থেকে উঠে না দেখলে, যেন দিন শুরু হয় না আমার। তোমার মিষ্টি শাড়ির সাথে মিষ্টি হাসি টা দেখলেই, যেন মনে হয় তুমি আমার পাশে বসে হাসছো, যেমন fb call এ যখন বলতে, আমি আজ এর সাথে ঘুরতে গেছি, কাল আমি এর সাথে বাইকে ঘুরতে যাবো মিছি মিছি বলে, তুমিও জানতে তোমার জয় তোমাকে খুব ভালোবাসে। তোমার রাগাতে ভালো লাগতো তাই না! আমি জানি বুঝি, তুমি খুব ভালো মেয়ে, তোমার মত ভালো স্বভাবের দুটো নেই, তাই বিয়ে করতে চাই তো...

Durga Puja Special Maa Durga ঠাকুর টা খুব সুন্দর বানিয়েছ গো | আমার Cindrella ❤️

Dear Aamar Cindrella A*mika🌹, অনেক কিছু লেখার আছে। কিন্তু সময় যেন পাচ্ছিনা লিখে ওঠার। অনেক কাজ আছে, ১৩১ জনের পেমেন্ট করতে করতে হাঁপিয়ে যাচ্ছি। যে ম্যানেজার টা কে কাজ দিচ্ছি, সে ভুল ভাল কাজ করে রেখে দিয়েছে। সারাদিন ধরে নিজেকে বসে বসে একটার পর একটা আর্টিকেল পড়তে হচ্ছে, চেক করতে হচ্ছে, Writers রা ঠকিয়ে টাকা কামাচ্ছেনানা তো, এসব সারা দিন কেটে যাচ্ছে। অনেক বড় টার্গেট নিজেকে নিজেই নিয়ে নিয়েছি। আর চোখ বন্ধ করে তোমার ওই কথা, তুমি যদি তোমার টার্গেট না complete করতে পারো, তাহলে আমাকে পাবেনা। তুমি কমপ্লিট করলেই দেখবে, আমি তোমার হয়ে যাবো ।" জানিনা এসব কি দেখছি, কিন্তু যাই বা হোক, তুমি আমাকে ভালোবাসো, ০.০০১% হলেও ভালোবাসো। এই যে অভিমান রাগ করে পড়ছনা আর, ওটাও একটা ভালোবাসা। রাগ না করলে আমার প্রশংসার কমেন্ট এ একটা তো লাইক করতে। হাহা এটাই হচ্ছে Turu Love ❤️🤗। পরশু ভাবলাম আর লাইক কমেন্ট করবনা, কিন্তু রাতে ঘুমোতে যেতে দেখি তোমার একটা ভিডিও, " Durga Puja Special " তুমি বলছো, Prai 6hr er theke somoi dhore bose thakar por complete holo... Pagol kora akta  drawing... Pujor age du...

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

তুমি যদি আমার কথা শুন, তুমিও এক বছরের মধ্যে ১ লাখ টাকা প্রতি মাসে কামাতে পারবে👩‍💻💃🤑

সেদিন বলেছিলে,Google 🇮🇳 থেকে $100-400 কি করে কামাও প্রতি দিন তুমি?💰তোমাকে বললাম, তুমি আমার কথা শুনলে তুমিও এক বছরের মধ্যে ১ লাখ টাকা প্রতি মাসে কামাতে পারবে🤑কিন্তু তাও চুপ হয়ে গেলে কিছু দিন পর থেকে😔 নয় টা মাস একটা বন্ধুর চোখের জল দেখে, ৩০ মিনিটের চোখের জলের রেকর্ডিং শুনে, তুমি বুঝলে, বন্ধুটা মজা করছেনা, ও খুব সিরিয়াস, তাই আমাকে একটু বকার পর, আবার তুমি কথা বলতে শুরু করলে🤗। তুমি সেদিন বললে, "আমাকে বলনা কি করে Google থেকে টাকা কামাতে হয়" যেদিন যখন বলেছিলাম "আগে,প্রতি দিন $100-400 কামাচ্ছিলাম ২০১৬ তে" তুমি বললে, "আমাকে কেন বলছনা,আমিও করবো তাহলে ওরকম" আমি তখন তোমাকে সাইট বানাতে শিখাতে গেলাম। তুমি বললে,"আমি সব একাই করবো,তুমি কিছু বলবেনা আমাকে" আমার ভালো লাগলো তুমি পরনির্ভরশীল নও,self independent woman তুমি, I really appreciate that😊 আমি তখনই মোবাইল থেকে,  একট ব্লগ কি করে বানাতে হয়, তার স্ক্রীনশট এর সাথে step by step একটা ব্লগ বানিয়ে তোমাকে শেখানোর চেষ্টা করলাম।" তুমি বললে,"ঠিক আছে আমি পরে চেষ্টা করবো"। তুমি তখন বললে,...

আজ আবার দুটো স্বপ্নে এলে তুমি, একবার মনে আঘাত দিয়ে আরেকবার ভালোবাসা দিয়ে - তুমি বলছ,Ready to made by friend কিন্তু আর আমাকে কষ্ট দেবেনা তো!

 সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু অনামিকা, আজ সারা রাত শুধু দেখলাম শুধু তোমায়। প্রথম যেটা দেখলাম সেটা খুবই মন খারাপের স্বপ্ন। তুমি যেন এখনও অভিমান করেই স্বপ্নটা মনে পড়ছেনা গো পুরো।  কথা কাটাকাটি তর্ক তোমার বিয়ে হবে এরকম অনেক কিছু দেখলাম। আমার মন পুরো খারাপ করে রেখেছি লে তুমি গো। তারপরের টা দেখছি তুমি বিয়ের পর husband এর সাথে থাকছ না। তুমি সুখী নেই কেন সেটা দেখতে পেলামনা। তুমি আমাকে মেসেজ করে বলছ, Ready to made by friend কিন্তু আর আমাকে কষ্ট দেবেনা তো! তুমি তো ইংলিশ এ expert কিন্তু এই লাইন টা র মানে টা একটু আলাদা হলনা গো! জানি তুমি বলতে চাইছ, I am ready to be your friend again. আমার মনে যেন একটা আলাদা খুশি তখন। এই দিন টা কবে আসবে গো? তারপর আরও স্বপ্ন দেখলাম। কোথায় গেছি, সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ মনে পড়েছে, আমি যে তোমায় ভালোবাসি এটা মা বাবা জেনে গেছলো। তোমাদের বাড়ি যাচ্ছিল, কিন্তু আমি বলেছি, ও আমায় ভালোবাসে না। হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসি। তাও গেছলো কিন্তু খালি হাতে আসতে হলো। এটাতে আবার তোমার রাগ হয়ে গেছলো। তুমিও বিয়ে করবে ঠিক করে ফেললে। কিন্তু সেখানে তোমার মনের মানুষ কে দেখ...