Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

মনের কথা কারু সাথে share করলে মন ভালো থাকে

 


বলে সবাই, মনের কথা মনের মধ্যে লুকিয়ে না রেখে,
কারু সাথে share করলে মন হাল্কা হয়।
ঠিকই বলে কিন্তু এরকম মানুষ পাওয়া ভারী দায় না!
দিদিকে বলছিলাম, মা এর মহাভারতের কথার ইতিহাস টা,
তখন দিদি কে বলছি,
এই কিছু দিন মন এত খারাপ না কি বলবো,
বিয়ে বাড়ি গেলে সবার মন ভালো লাগে,
সেখানে আমার মন খারাপ লাগছে।
বাড়িতে এই আমার বিয়ের জন্য মেয়ে দেখা,
পরিবার দেখা, যদি ভালো লাগলো তো পরিবার ভালো না।
সব জায়গাতে অসুবিধা শুধু।
আজ সারাদিন কাজ করতে পারিনি।
তাই মনের যত কথা হয়,
এই Aamar Cindrella ডাইরি ব্লগ এ লিখে চলি।
কি করবো মনের মধ্যে রেখে রেখে মন কাজ করবেনা।
এখানে লিখলে মন হালকা হয়।
দিদি বলছে, delete করে দিস ব্লগ টা কে,
আমি বললাম, না।
এটা আমার ভালো থাকার সঙ্গী এখন।
এখানে লিখলে মনের যত রাগ ব্যথা কষ্ট ভালোবাসা প্রেম সব কিছু প্রকাশ পায়,
মন হাল্কা রাখে।
তাই আমি রোজ কিছুনা কিছু লিখে চলি।
জানি সময় নষ্ট হয়,
কিন্তু বেঁচে থেকে স্বপ্ন কিছু পুরন করতে হবে তো,
এখানেও না লিখি, তাহলে কাকে বলবো,
ভিতরে সব কিছু রোজ রোজ চেপে রেখে,
একদিন দম বন্ধ হয়ে জিবন টা ওষ্ঠাগত হয়ে যাবে তো।
তাই লিখি, এই লিখে মন হাল্কা করি।

জানো গো, রোজ তোমার নাম টা এক একটা অক্ষর টিপে লিখি Facebook এ,
পুরো নাম + title টা তোমার এক একটা অক্ষর টাইপ করে খুঁজি রোজ,
যদিও Type করার আগেই Facebook তোমার প্রোফাইল টা দেখিয়ে দেয় প্রথমে,
তাও লিখি, রোজ ৭-৮ বার এখন।
দেখি আমার মিষ্টি বন্ধু আমার Cindrella 👩‍🎨 কে,
কতদিন তোমার সাথে কথা বলি নি,
মনে হয় কখনো কখনো ভূল করে আবার,
Add Friend এ না হাত লেগে request চলে যায় আবার,
তাই ভয় লাগে কখনো কখনো।
তুমি যদি কখনো দেখনা ওই app টা তে,
Who views your profile daily or
Who is your recent visitors and how many times he saw your profile?
তাহলে তুমি জানবে কতটা ভালবাসি তোমায়,
কতবার তোমাকে রোজ দেখিগো।
এটা ভালোবাসা না অন্য কিছু জানিনা,
কিন্তু তোমাকে না দেখে দিন শুরু হয় না।
এটাই কি ভালোবাসা বন্ধু???

সত্যি তোমাকে খুব মিস করছি গো,
তোমার সাথে শুধু ২ মিনিট রোজ কথা বলতে চাই,
হে রাধা কৃষ্ণ ভগবান তোমার এই ছেলের চোখ রোজ ভিজিয়ে দাওনা,
কিছু ভালো লাগছেনা, মন কিছুতে নেই।
না কাজ, না খাওয়া দাওয়া, না কোন কিছুতেই,
শুধু ইচ্ছে হয় আমার Cindrella 👩‍🎨 কে একটু দেখি,
একটু কথা বলি আমি।
কিন্তু জানিনা রাধা কৃষ্ণ ভগবান আমার সময়টা কবে ঠিক করবে,
কবে তার ভালোবাসার মানুষের হৃদয়ে  রাগ অভিমান কে দূর করে,
ভালোবাসা ভরে দিয়ে আবার সে তাকে মেসেজে কথা বলবে।
রাধা কৃষ্ণ ভগবান কিছু ভালো করো,
মঙ্গল করো প্রভু, তোমার এই ছেলের চোখ রোজ রোজ আর ভিজিও না।
কাউকে ভালোবেসে যেন সে নিজের জীবনের দুটো বছর শেষ করে ফেলল।
একটু হাসি খুশি দাও, ভালোবাসার একটা মেয়ে কে এনে দাও,
বাড়ি থেকে যেতেও দিচ্ছেনা বাইরে,
যত দিন না কাউকে পাই জিবনে,
যত দিন না বিয়ে হবে,
কারন ভাবছে বিয়ে করলে একটা কথা বলার সাথী পাবে,
নিজে ভালো থাকবে, কেউ দুটো খাবার বানিয়ে খাওয়াবে,
একটু ভালোবাসা দেবে জিবনে।
এক দুই বেলা খালি পেটে থাকতে হবেনা।
তাই দিচ্ছেনা যেতে, কিন্তু ঠাকুর পাচ্ছিনা তো কাউকেই।
তুমি কিছু চমৎকার করো প্রভু,
একটা মিষ্টি সুন্দর দেখতে মিষ্টি ব্যবহারের যেন ঠিক আমার Cindrella এর মত হয়,
আর যেন তার পরিবারের সবাই আমাদের মা বাবা দাদা দিদির মত ভালো ব্যবহারের হয়,
যাকে দেখলে যেন Aamar Cindrella এর মত তাকেও সারাদিন দেখতে ইচ্ছে করে,
তাকে দেখলে যেন মন শান্ত হয়ে যায়,
তাকে দেখলে যেন মা সরস্বতীর মত শুভ্র স্বচ্ছ লাগে।
সেরকম কাউকে এনে দাও আমার জিবনে ঠাকুর,
এবারে এই মাসের মধ্যে ভালো মেয়ে খুজে বিয়ে করে নিই ঠাকুর।
খুবই কষ্ট আছি কি বলবো আর!

দিদিকে বলছি, আমি না এখনও ৩-৪ লাখ টাকা payment পায়নি রে clients দের কাছ থেকে।
আজ একজন কে বললাম, গত ৭-৮ মাস খুবই খারাপ অবস্থা ছিল আমার,
৬০-৭০ হাজার টাকা বাকি আছে,
একটু দেখুন।
দিদি বলছে, তোর লজ্জা করেনা,
তোর নিজের খাটা পারিশ্রমিক টাকাটা এভাবে ফেলে রেখে দিয়েছিস,
বলছে কজনের কাছ থেকে নেওয়া বাকি আছে,
আমি বললাম, ৪০ জনের মত হবে।
দিদি বলছে, কি করছিস তুই?
আমি বলি, কি করবো, ম্যানেজার নেই,মন এত খারাপ যে কিছু ভালো লাগছে না,
না টাকা পয়সা, না কাজ, না কিছু,
শুধু কাউকে চাই, জলদি বিয়েটা হয়ে গেলে বাঁচি।
আমি নিজের কাজে নিজের স্বপ্নে মা যোগ দিতে পারি।
অনেক কিছু করার স্বপ্ন আছে জিবনে।
দিদি বলছে, আজ থেকে ১৫ মার্চের মধ্যে ওই ৪০ জনের কাছ থেকে টাকাটা তুলে নিস,
আমি বললাম, হুম্ দেখছি।
বলেছে, না কোন দেখছি না, প্রতি দিন এক একজনের টা দেখিস,
আর টাকাটা তুলে নিস।
এর পর রোজ ফোন করে এটাই জিজ্ঞেস করবো, টাকাটা তুল্লি কি না!
বলছে, তোর অনেক টাকা হয়েছে না,
দে ওই ৭০ হাজার টাকা আমাকেই,
আমার অনেক কাজে লেগে যাবে।
আমি বলি, নিয়ে নে আমার কিছুই দরকার নেই এখন।
বলছে, আমি জানি তুই খুব সিধা সরল বোকা,
মা বলেছিল, গজুয়াকে টাকার কথা কিছু বললেই,
এক লাখ টাকা করে আমার একাউন্ট এ তখনই পাঠিয়ে দেয়।
আমি বলি, কি করবো বল, মন ভালো নেই,
বিয়েটা হলে বাঁচি এবার।
না হলে, মা কে বোঝা, ওর প্রচুর কাজ আছে,
অনেক অসুবিধায় আছে, ওকে আবার কলকাতা ব্যাঙ্গালোর যেতে দিক,
এক বছর পর বিয়ে হবে, কি আছে তাতে!
দিদি বলছে, আর এক দুই মাস সবুর কর,
দেখিস বিয়েটা করে গেলে তোর ভালো লাগবে।
একটা সাথী পাবি।
আমি বলি, জানি তো কিন্তু পাচ্ছিনা তো,
একটা বন্ধুও নেই যে আমার সাথে একটু কথা বলবে।
ওই বাঁকুড়ার বন্ধুত্বটাও ভুলে বুঝে এখন যেন ইগ্নোর করছে আমাকে।
সময় টা খুব খারাপ রে, কি করবো,
আমি কোন করে নিজেকে বাঁচিয়ে রেখেছি।

সারা দিন শুধু তোমার গান মুখে চলে,
ফাঁকা রাস্তায় জোরে জোরে তোমার নাম এর বানানো গান গাইতে গাইতে,
রাস্তায় গাড়ি নিয়ে যেতে থাকি।
জানি এই গান শুনার শুধু ফাঁকা রাস্তা, কাক পক্ষিরা আছে শুধু।

কি কি গান বানাই রাস্তায় আর গাই শুনলে,
তোমার ভালো লাগবে আবার মন খারাপ করবে।
তাই আর বলছিনা গো এখানে আর।
মনেই থাকুক, কোন দিন খুব মন খারাপ থাকলে,
গান গুলো বলবো এখানে আবার।

ভাবলাম সাই বাবার বই টা পড়বো একটু,
কিন্তু এত পুরনো স্ক্রীনশট এ তোমার হাসি খুশির কিছু দেখতে পেয়ে, আবার ভোর ভোর আজ লিখতে বসে গেলাম।
কত সুন্দর মিষ্টি দিন গুলো ছিল গো,
তুমি সব ভুলে গেলে, কিন্তু আমি ভুলতেই পারিনা।

চলো সুপ্রভাত টা জানিয়ে দিই,
কতদিন জানায়নি আমার Cindrella কে,
সুপ্রভাত আমার মিষ্টি পৃথিবীর সবচেয়ে সুন্দরী কিউট বন্ধু আমার,
আমার চোখে দেখা সরস্বতী পার্বতী দেবী,
আমার চোখ বন্ধ করলে আমার দিকে হাসি মুখে তাকিয়ে থাকা লাল শাড়ি পরে মিষ্টি সুন্দর একটা বউ,
আমার স্বপ্নের রাজ্যের মিষ্টি পরী আমার Cindrella,
আমার Shirley Setia Melody Queen,
তুমি সারাদিন খুশিতে থেকো, ভালো থেকো বন্ধু আমার,
তুমি খুব বড় আর্টিস্ট হও,
তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে।
রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে আমরা যেন আবার ভালো বন্ধু হই।

Comments

Popular posts from this blog

এত কষ্ট দাও না রোজ, Aamar Cindrella এর ভিডিও মন ভালো রাখার ওষুধ এখন

হে রাধা কৃষ্ণ ভগবান, আর কত দিন আমাকে এভাবে রোজ কষ্ট দেবে তুমি? কারু জন্য হৃদয়ে এত কেন ভালোবাসা জাগিয়ে দিলে?কি পাও তোমার সন্তান কে গত ২১আগস্ট ২০১৯ থেকে দিনের পর দিন চোখে জল গড়িয়ে দিয়ে? আমি কি চেয়েছিলাম,একটু সত্যিকারের ভালোবাসা, যেটা পেতে গিয়ে আমার Cindrella 👰‍♀️ তো জীবনটা নিয়ে নিয়েছিল এমন কিছু করেছিল। তাও কোন করে ভুলে তুমি আরেকজন কে সেই একই নামে পাঠালে।যাকে রোজ আমি "আমার অনামিকা" বলেই ডাকতাম। এখনও ডাকি এভাবেই, আরো সুন্দর করে বলে। আগের বছর হঠাৎ সব কিছু যেন শেষ করে দিতে চাইছিল, প্রায় ৪-৫ মাস ধরে মেসেজ করে করে আবার হৃদয়ে জায়গা বানালাম। কিন্তু ভগবান এই মাসে, শুনছি, সে বিয়ে করছে।তার বিয়েও ঠিক করে দিয়েছ পরের বছর এর শেষ দিকে। আবার তাদের বাড়িতে এখন থেকেই ওই ছেলেটা আসা যাওয়া করছে। এত খোলা মেলা কেন করলে গো! আমি ওকে অন্য কারু সাথে দেখতে পারিনা।আমি ভেবেছিলাম, এই বারে সব ঠিক হলো, এবারে যদি ওকে বলি বিয়ের কথা টা।কিন্তু যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি এখন তাকে তুমি কেন আমার জীবন থেকে নিয়ে নিচ্ছ। ২৫ শে ডিসেম্বর ওর সাথে ফোন এ সারা রাত ব্যস্ত থাকে।আমরা একটু কথা বলি,সেটা...

ওই আমার মিষ্টি বন্ধু👩‍🎨 তোমার সাথে রোজ ২ মিনিট একটু কথা বলা, আমার👨‍💻 সারাদিন ভালো থাকার ওষুধ💊💊💊, কথা বলো না গো আবার একটু🙏🙏🙏

ওই আমার মিষ্টি বন্ধু👩‍🎨 তোমার সাথে রোজ ২ মিনিট একটু কথা বলা, আমার👨‍💻 সারাদিন ভালো থাকার ওষুধ💊💊💊, কথা বলো না গো আবার একটু🙏🙏🙏 সুপ্রভাত বন্ধু🌄🌅☕🍪🍕🍫🍩🍪🌹💐💝, ওই তোমার সাথে খুব কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে গো, ২ মিনিট একটু কথা বলোনা গো। কাল সারাদিন জানিনা তোমাকে খুব মিস করছিলাম, ওই বন্ধু আমার সাথে কথা বলোনা গো। আমি বাড়ি চলে যাচ্ছি তো, এখন জানিনা অার আসবো কি না, ২ মিনিট কথা বলবে ও না গো। কি সুন্দর সেদিন কথা বললে, আবার বেস্ট ফ্রেন্ডের মতো। কি হলো গো তারপর থেকে, কেন এত চুপ হয়ে গেলে। রাধা কৃষ্ণ ভগবান আমার জীবনটায়, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দাওনা, ওর সাথে না কথা বলে, কাজ করা যেন বন্ধ হয়ে গেছে, শুধু যত টুকু মোবাইল থেকে কাজ করতে পারি, তত টুকু করতে পারছি, তার চাইতে বেশি অার করতে পারছিনা। তোমাকে একদিন বলেছিলাম, "আমাকে কোন দিনও ভুলে যাবেনা তো?" তুমি বলেছিলে, "না ভুলবোনা তোমায়" আমি বলেছিলাম,"কোন দিনও কথা বলা বন্ধ করবেনা তো" তুমি বলেছিলে "না,আমরা সারা জিবন ভালো বন্ধু থাকবো"। আমি বলেছিলাম,"তোমার আমি সবচেয়ে ভালো বন্ধু হয়ে দেখাব...

Are you an illusion

শুভ বিজয়া আমার মিষ্টি বন্ধু আমার Cindrella 🌹🍫💍🥻👗👘💃💝 - তোমার এই বন্ধু তোমার পাশে সারাজীবন থাকবে যদিও কখনো তোমাকে সবাই ভুল বুঝে থাকে তো | The Untold Story

  শুভ বিজয়া আমার মিষ্টি বন্ধু আমার Cindrella 🌹🍫💍🥻👗👘💃💝 - তোমার এই বন্ধু তোমার পাশে সারাজীবন থাকবে যদিও কখনো তোমাকে সবাই ভুল বুঝে থাকে তো | The Untold Story সুপ্রভাত শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা, তোমাকে আর তোমার বাড়ির সকল সদস্য কে, কাকু কাকিমা ভাই আর যারা আছে, সবাই কে আমার ভালোবাসা আর প্রণাম জানিও। আমার মিষ্টি কিউট পৃথিবীর সবচেয়ে সুন্দরী বন্ধু আমার অ*মিকা, আমার জীবনের Cinderella ❤️, আমার স্বপ্নের রাজ্যের মিষ্টি সুন্দরী পরী🥰, আমার চোখে দেখা সরস্বতী দেবী, আমার Shirley Setia Melody Queen ❤️, আমার Bangalore Best Drawing Teacher 👩‍🎨 আমার চোখ বন্ধ করলে দেখতে পাওয়া মিষ্টি হাসির সাথে মিষ্টি একটা বউ 🥰, তুমি সারাদিন ভালো থেকো, খুশিতে থেকো, তোমার মুখের মিষ্টি হাসি যেন সারাদিন থাকে। রাধা কৃষ্ণ ভগবান এর ভালোবাসা আর আশীর্বাদে, ঠাকুর তোমার মন থেকে অভিমান দূর করে, আমার জন্য ভালোবাসা ভরে দেয় এত যে, একদিন আমরা সব চাইতে ভালো বন্ধু হবো।❤️❤️❤️ 🌄☕🍪🥪🍞🥞🍰🍮🍭🍭🍭🍬🍬🍬🍫🍫🍫🍨🍧🍦💍🥻🎒👜👝💄🎧👩‍🎨🎨❤️ 🍱🍚🍛🐟🐣🐤🐥🍗🍗🍗🐓👗🍹 🍿🍩☕🧃👘👓☂️🏘️🚘🏍️🚲💌💸💸💸💷💶💵💴💳💲💹💱💰...

Please talk to me my friend Anamika

  ওই আমার মিষ্টি বন্ধু অনামিকা, কেমন আছো গো, তোমাকে খুব মিস করছি গো। আজ ঘর এসে দেখো কিছু করতে ইচ্ছে করছেনা। শুধু তোমার নাম জোরে জোরে ডেকে চলেছি, আশা করি যেন কেউ না শুনতে পায়। ওই মন খুব খারাপ গো😭, তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করছে গো 😭😭😭। আমাকে একটু ভালোবাসা দাও না গো, কখনো কোনদিনও কষ্ট দেবো না গো। দুই চারটে ফটো পোস্ট করো গো, অনেকদিন তোমার নতুন ছবি দেখিনি গো। তোমাকে খুব মিস করছি গো। একটু কথা বলো না গো, একটু দুই মিনিট শুধু কথা বলো। দেখবে সব ঠিক হয়ে যাবে গো। ও ঠাকুর আর কষ্ট দাওনা গো, ওকে কেন মিস করছো এত, আমার চোখের জল কি ও কখনো বুঝবেনা। হে আল্লাহ ভগবান রাধা কৃষ্ণ, আমার রাধা অনামিকার সাথে কথা বলিয়ে দাও না গো, মঙ্গল করো প্রভু, সব ঠিক করে দাও প্রভু। আমাকে ভালোবাসো একটু ঠাকুর। আমি না চলে যাচ্ছি, বাড়িতে আর থাকতে পারছি না। ভাবলাম ব্যাঙ্গালোর যাবো, কিন্তু ওখানে এখনও করোনা চলছেই। তাই কলকাতায় shift করবো ভাবছি। কিন্তু কলকাতায় আবার ভালো office space পাওয়া যায় না, 24/7 এরকম কিছু পাচ্ছিনা গো। একটা দুটো দেখলাম, Salt Lake এ, Infinity Office Business Centre, দেখে তো দারুণ লাগলো, Call লাগ...