Skip to main content

Aamar Cindrella🌹🍫💝💐 Aamar Anamika Romantic Photos 2025

 Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025    

ভালোবাসা কি এত সহজে মরে যায়!

ভালোবাসা কি এত সহজে মরে যায়!
==============================
একমাস পেরিয়ে গেল দেখতে দেখতে,  এখনও যেন রাতে ঘুম ভেঙে যায় একটা আতঙ্কে, জানিনা কাল যদি তারা এসে যাই।

আগে তো জিবনে তোমাকে বোঝাতে গিয়ে ১০ মাস ১০ দিন চোখের জল রোজ ফেলেছি, এখন আর জল নেই।
এখন যেন আতঙ্ক একটা আমার মাথার মধ্যে ঘুরে রোজ।

যাকে আমি নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসে ছিলাম,সে আমাকে এমন কথা বলবে, threatenting দেবে যে আমার রাতের ঘুম যেন সে কেড়ে নিয়েছে।

আগে চোখ বন্ধ করলে আমি তাকেই দেখতে পেতাম,এখন চোখ বন্ধ করলে তার ক্রোধ ঘৃণা যে তাকে দেবী হিসাবে পূজা করতো,এখন যেন রোজ দেখতে পাই।

রোজ ভগবান কে বলি,আমি কারু ক্ষতি করিনি,ওকে একটা বছর বুঝিয়েছি,তাতে নিজেকে কষ্ট দিয়েছি, চোখ লাল করে ফেলতাম বালিশ ভিজিয়ে,এক দু বার কিছু s*c*d attempt করতেও গেছলাম,কিন্তু আমাকে আমার মা বাবা দাদা দিদি নিজের তোমার একটা স্বপ্ন কথা,
"তুমি দেখবে তোমারও Microsoft এর মত কোম্পানি হবে একদিন।"
আমার নিজের কিছু স্বপ্ন, একটা ফ্রী স্কুল বানানো গরীব ভাই বোনদের জন্য, অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম বানানো,জানিনা আমি কতটা পারবো,কিন্তু আমি করে দেখাব আজ না হলেও চার বছর পর।ঠাকুর কে বলি, যখন ২ তো সপ্তাহ রাতে ঘুম ভেংগে যেত, আর যেন ঘুম হতনা, আমি কোন দিন এরকম ভয় লাগতোনা যেটা তোমার জন্য কিছু দিনে পেলাম, ঠাকুর কে বলতাম,প্লিজ এমন কিছু ও যেন না করে,যার জন্য আমার মা বাবা সবার সম্মান চলে যায়, খুবই ভয় লাগছিল। তুমি তো দিব্যি খুশিতে ছিলে, বয় ফ্রেন্ডের সাথে কথা বলতে খুশিতে ছিলে,ছবি আঁকতে। আমি ২ তো সপ্তাহ এতটা ভয় লেগেছিল যে নিজে ভাবি এসব করার আগে নিজেই চলে যাই এ জগৎ থেকে। তুমি আমাকে খুব কষ্ট দিলে, খুবই কাঁদিয়ে ছিলে।আমার নিজের সম্মানের চাইতে বড় আমার মা বাবার সম্মান কে লাগতো, আমি দাদাকে বললাম, জানিনা কেন ওকে আমি আগে বলিনি,ওকে যদি আগে এই ব্যাপার টা বলতাম তো এতটা কষ্ট পেতাম না। খুব বড় ভুল করেছিলাম দাদাকে বললাম। ও আমাকে এত ভালো ভাবে বোঝাল, আশ্বাস দিল যে আর চোখ বন্ধ করলে তোমাকে তার পর থেকে দেখতে পেতাম না। যেন মাথা থেকে একটা পাহাড় নেমে গেছলো।

আমি জানি তুমি খুব ভালো, তুমি আমার ভালোর জন্যই আমাকে এমন Threatening দিলে যে রাতের ঘুম তো গেলো তার সাথে একটা ভালো হলো, কাজে মন যোগ করতে লাগলাম। তুমি মনে হয় আমার কাজ আগে বাড়ুক,আমি বড় হই,তাই মনে হয় তুমি আমাকে এত টা আঘাত করেছিলে সেদিন,ভয় দেখিয়ে ছিলে সেদিন যেন আর আমি তোমাকে কোন দিনও মেসেজ না করি। তুমি তো আমার বন্ধু, তাই বন্ধু তার আরেকটা বন্ধুর ভালোর জন্য ওকে গালি দিয়ে,threatening দিয়ে, অপমান করে আমাকে তোমার জিবন থেকে বের করতে চাইলে। কারন মনে হয় তুমিও যেন আমার ব্লগে তোমার সব tiktok ভিডিও গুলোর প্রশংসা শুনে,মাথায় সিঁদুরের মত লিপস্টিক লাগিয়ে অ্যাক্টিং করতে নতুন বউ এর মত,মনে হয় এসব কথার জন্য তোমার হৃদয়ে কিছুটা যেন জায়গা বানিয়ে ফেলেছিলাম। কিন্তু সেই জায়গাটা মনে হয় তুমি অন্য কারু জন্য রেখে ছিলে।তাই মনে হয় তুমি যা ইচ্ছে বলে আমাকে কাঁদিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করে নিজে এখন খুশিতে আছো,রোজ ছবি আঁকছ।

বলেছিলাম ডিজিটাল আর্ট টা শিখ,তুমি শিখে এতো সুন্দর ছবি আঁকছ সত্যি খুব ভালো লাগছে দেখে বন্ধু।

এই এক মাসে মোটামুটি এক লাখ টাকা কিছু জিনিস কিনতে ইনভেস্ট করলাম,কারন ভাবছি এবারে আগে বাড়তে হবে। না টাকা লাগিয়ে ওর পিছনে খাটলে আমি সেখানে পৌঁছাবনা। তাই বেশি না ভেবে লেগে পড়লাম কাজে।

আর কোনদিন তোমাকে মেসেজ করবনা আর। যদি রাধা কৃষ্ণের ভালোবাসা পৃথিবীতে রয়েছে,আমার ভালোবাসাটা যদি সত্যি হয়,তো তুমি একদিন মেসেজ করবে,আজ না হলেও এক বছর পরও, আর বন্ধুর মত আমাকে বকবে,ভালোবাসবে।

আমি মানুষের সাহায্য করি,jobseekers  দের যতটা পারি সাহায্য করি বিনা স্বার্থে। তোমারও করতে চেষ্টা করেছিলাম কিন্তু তোমাকে সেদিন বললাম তো আবার বলছ, "ভাগ্যিস তোমার সাহায্যে চাকরি টা পাইনি,ঠাকুর আমাকে বাঁচিয়েছে।Thank you God।" একদিকে Threatening দিচ্ছিলে আরেকদিকে এসব বলে আমার মন টাকে খুব আঘাত করছিলে।

এসব যদি করতে তো পেপারে নাম আসতো,আমার তো থাকতো তার সাথে তোমারও থাকতো। তোমার বয়ফ্রেন্ডের ও থাকতো, আরও অনেক জনের থাকতো। চার জনের বদনাম হতো, চারটে পরিবারের নাম আসতো, যে সব কোন দিনও তুমিও চাওনি না আমি কোন দিন চেয়েছি। সব সময় একটা বন্ধুর মত বুঝিয়েছিলাম, আর এটাকে তুমি বললে আমি তোমাকে ১০মাস ধরে বিরক্ত করেছি। বাহ্ কি আর বলবো। আমার কাছে কিছু রেকর্ড ও ছিল যে কেউ আমাকে Attempt to Murder এর ধমকিও দিয়েছিল। আমি কারু সাথে ঝগড়া করতে চাইনা,তাই কোন দিনও ঝগড়া তে যেতে চাইনা, তাই আর আমি কিছু বললাম না। শুধু তোমাকে বুঝিয়ে ছিলাম একটা বন্ধুর মত করে। আর এসব ভেবে কাজ নেই। না কোন দিনও তোমাকে মেসেজ করবো, না আর প্রশংসা করবো তোমার পোস্টে গিয়ে।কারু প্রশংসা করলেও তার খারাপ লাগে সেটা তোমার থেকে জেনেছিলাম।

এখন খুব বেশি সময় দিতে পারিনা রোজ রোজ ওদের(jobseekers) জন্য। কারন নিজেকে অনেক শিখতে হবে, আমাকেও সেই জায়গাতে পৌঁছতে হবে।

তুমি একদিন বলবে তোমার বন্ধু দেরকে যে আমাকে পাগলের মতো ভালোবেসে ছিল,আমিও একটু বেসেছিলাম,কারন তখন তোমার বয়ফ্রেন্ড ছিলনা এখানে,তাই সেই জায়গাটা মনে হয় আমার জন্য একটু হলেও বানিয়ে ছিলে,যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ২০১৯ মে তে যখন তার কোম্পানি খুলেছিল আমার নামের প্রথম অক্ষর দিয়ে বানিয়ে, সে এখন কত বড় জায়গায় পৌঁছে গেছে। একদিন তুমি বলবে দেখবে।

কিছু দিন আগে এই আতঙ্ক র মধ্যেও যেন তোমাকে খুব মিস করছিলাম, জানিনা ভগবান আবার তোমাকে আমার সামনে এনে দিল।

মনে আছে তোমাকে বলেছিলাম,একদিন আমি একটা স্বপ্ন দেখেছিলাম,তুমি Best Teacher Award পেয়েছ, আর তুমি কত খুশিতে ছিলে,আমার দিকে তাকিয়ে মিষ্টি লাজুক হাসি দিচ্ছিলে, যেরকম প্রথম দেখা সেই রবীন্দ্র বাৎসরিক এ হয়েছিল, তখন আমি গান টার সাথে মাথা নাড়ছিলাম, আর তুমি ঠিক আমার পেছনে বসে মেসেজে বললে,ভালই মাথা নেড়ে নেড়ে গান শোনা হচ্ছে, তোমাকে দেখলাম কি খুশি না ছিলে সেদিন🥰,কারন সেদিন প্রথম তুমি আঁকার এক্সিবিশন এ তোমার একটা ছবি ২০০০ টাকাতে বিক্রি হয়েছিল, কত খুশি ছিলে যখন তুমি বলছিলে এটা আমাকে সেদিন। একটা সেলফি ও তুলতে দিলেনা সেদিন,কারন তুমি ভালো খুব তাই যে কারুর সাথে প্রথম দেখাতে সেলফি তুলনা। সেদিন তোমাকে একটা আলাদা Cindrella লাগছিল।
বলেছিলাম তোমাকে মা সরস্বতীর মত লাগছে আজ,তুমি থ্যাংকু বলে একটা খুশির স্মাইলি পাঠালে মনে হয়,ঠিক তেমনি দেখ তুমি এই কিছু দিন আগে Best Teacher Award পেলে, তোমার ছবি সেটাতে লাগা ছিল,তার সাথে কত গুলো ফটো ভিডিও দেখলাম, ছোট বাচ্চাদেরকে কি সুন্দর ভাবে অনলাইন এ পড়াচ্ছ, যেন সেদিন আবার যেন মন তোমার দিকে আবার হতে লাগলো। জানিনা এটা কি ,এখন লিখছি তো আবার যেন আমার একটা কাকিমা তোমার নাম টা বললো,কারন বলেছিলাম না আমার একটা বন্ধু আছে,ওর সাথে কাজ করে। হাহা জানিনা কি বলবো এগুলোকে,হিন্দি তে বলেনা, "Ittefaq", সত্যিই এটা Ittefaq যেন।

আমার খুব ভালো লাগলো,তোমার ওই মিষ্টি মুখ টা দেখে, তুমি খুব বড় হও,আমার ভালোবাসা,ভগবানের আশীর্বাদ তোমার উপর থাকবে সারা জিবন বন্ধু।

না আর মেসেজ গুলো দেখিনা,কারন দেখলে খুশি হই তার সাথে চোখ ভিজে যায়। নিজের উপর রাগ এসে উল্টো পাল্টা করে ফেলতে মন যাই তাই আর দেখিনা, কিন্তু যেন চোখ বন্ধ করলে আবার যেন তোমার মেসেজ গুলো একের পর এক মনে পড়তে থাকে।

সেই প্রথম ২৫ মার্চ ২০১৯ আমার ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করে ছিলে,তার পর ২৭ মার্চ থেকে কথা শুরু হলো,তারপর রোজ কথা শুরু হলো।কত খুশি ছিলে তুমি, একটা বিচ্ছু Cindrella ছিলে তখন।

আজ জানিনা আবার তোমার নাম টা search করলাম, আবার দুটো ছবি দেখতে পেলাম,ডিজিটাল আর্ট তোমার। সত্যিই দারুন,ভাষায় প্রকাশ করতে পারবোনা মা দুর্গার মুখটা এত সুন্দর বানিয়েছ তুমি।পারতো ছবিটা কে বেঁধে রাখবে না হলে আর্ট এক্সিবিশন এ দেবে।

আরেকটা যেটা একটা বউ এর ছবি এঁকেছ, মনে হয় সেটা তুমি নিজেকে মনে করে এঁকেছ, তোমার নতুন বউ সাজতে খুব ভালো লাগে না,যেমন একদিন বলছিলে,মাথায় সিঁদুর পরে, বেনারসি শাড়ি পড়ে, হাল্কা একটু লিপস্টিক লাগিয়ে,চুলে এক গুচ্ছ ফুল লাগিয়ে সাজতে খুব ভালো লাগে। এই ফটোটাতে যেন তোমাকে চোখ বুঝে দেখতে পারছি,বিয়ের দিনে তুমি ঠিক এমনই মাথায় সিঁদুর পরে,বউ এর মত কাজল টিপ পরে,ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, নাকে রিং পরে যেটা কান থেকে লাগানো আছে, গলায় সোনার নেকলেস,কানে সোনার দুল পরে, হাতে মেহেদি এঁকে যেমন tiktoke একটায় বানিয়েছিলে,মুখে হালকা হাসি যেটা বাইরে থেকে প্রকাশ করবেনা,কিন্তু মন থেকে একটু হাসিটা থাকবে, যেন এক অপরূপ সুন্দরী আমার Cindrella কে যেন দেখছি আজ, তার সাথে তুমি এই গানটা গাইছ,
"আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি,
মন বান্ধিবি কেমনে?"

যেন তোমাকে পার্বতীর মত লাগে, যেন তোমাকে বসিয়ে সারা দিন রাত শুধু তোমাকে দেখি, তোমার চরণ ছুয়ে তোমার কোলে মাথা রেখে তোমায় বলি, আমাকে ছেড়ে কোন দিনও চলে যাবেনা তো আমার Cindrella, আমি সারা জিবন তোমাকে খুশিতে রাখবো,তোমাকে পৃথিবীর সব সুখ দেবো।কোন দিনও কষ্ট দেবনা আর গো।তোমার চোখে কোন দিনও জল ফেলতে দেবনা গো। তোমাকে খুব ভালোবাসি, যে ভালোবাসা রাধা কৃষ্ণের ভালোবাসার মতো। তুমি আমাকে সেই ভালোবাসাটা দেবে। আর যেন তুমি বলছ, আমার মাথায় হাত রেখে, "তোমাকে ছেড়ে কোন দিনও ছেড়ে যাবনা,সারা জিবন তোমাকে ভালোবাসবো।" এখন যেন চোখ বন্ধ করে তোমার রাগ দেখতে পাচ্ছিনা,দেখতে পাচ্ছি বিয়ের সাজে মা পার্বতীর মত তুমি আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছো আর মনে মনে ভাবছ,কেউ কি কাউকে এতটা ভালোবাসতে পারে? আর আমার মাথাটা তোমার কোলে নিয়ে তুমি আমাকে এই কথা গুলো বলছ।

 জানি যেটা কোন দিন সম্ভব নয়। কিন্তু আমি যেন এসব বলে লিখে নিজেকে খুশি করি।

আজ অনেকদিন পর অনেক লিখলাম, জানিনা ভগবান আমার জন্য কাকে বানিয়েছে,না সারা জিবন এই কাজ কেই বিয়ে করে, কাজকেই আমার বউ বানিয়ে নেব,হাহা জানিনা কি আছে😅😅😅।

জান কিছু দিন মন খুব খারাপ লাগছিল,একা লাগছিলো, আর লিখিনা তো তাই মনে হতো সময় টা পেরোবে কি করে,আমি stranger দের সাথে গল্প করতাম randomly একটা সাইট থেকে, এক থেকে দুজন বাঙালি মেয়ে পেয়েছিলাম, কথা শুনে বুঝতে পারলাম ওরাও যেন আমার মত খুব একা, বাকি তো বাইরের দেশের পেয়েছিলাম,আবার ওদের বয়স অনেক কম ছিল, কিন্তু ভালো লাগতো কথা বলতে। কিন্তু বাঙালিদের সাথে কথা বলতে যেন একটা আলাদা অনুভূতি,ভালো লাগে নিজের মাতৃ ভাষা তে কথা বলতে।

কিন্তু যেন রোজ রোজ ভালো লাগতোনা আর, তাই ভাবলাম কাজ টাকে বাড়ানো যাক।

আগে যে কাজটা ৩০০-৪০০% রোজ গার হতো,এখন ৫০-১৫০% রোজগারে চালাচ্ছি,কারন দেখছি কাজ বেশি পাচ্ছি,যাদের রেখে ছিলাম ওরাও বসে ছিল কাজ না পেয়ে, কাজ না করে কাউকে টাকা দিতেও হতো মাসে মাসে,কারন নিজে কাজ করিনি। তাই এখন নীতি টা বদলিয়ে নিলাম। আর কাজ জোগাড় করছি রোজ যায় পাওয়া যায়,যে target টা তোমাকে বলেছিলাম,আমি তার ১০ভাগের ৫ ভাগে পৌঁছি কোন করে, খাটি আরো বেশি করে,না খাটলে তোমার জন্য Microsoft কি করে বানাবো? তোমার মুখে সেই মিষ্টি হাসি টা যে আবার দেখার আছে। তাই পজিটিভ চিন্তা করে কাজ বাড়ানোর চেষ্টা করছি।

এখন আবার খুললাম তোমার ইউটিউব চ্যানেল টা,দেখছি আজ সেই আমাদের যেদিন প্রথম দেখা হয়েছিল এক্সিবিশন এ,সেটার ভিডিও টা দিয়েছ। মন খুব খুশি বন্ধু শুধু তোমাকে দেখে,তোমার ছবি দেখে।

জানো তোমার college painting টা দারুণ, কত সহজ ভাবে আঁকলে যেন মনে হচ্ছে সত্যি দূরে কারেন্টের পোল আছে লাগানো,সন্ধ্যা যেন ঘনিয়ে আসছে।

তার পর Umbrella Drawing টা, কি কিউট বানিয়েছ,ওর মধ্যে সেই বিড়ালটা তাকাচ্ছে,হাহা সত্যি খুব কিউট এটা। পুরো তুমি যেন হে হে😜😀😃😄।

তার পর Mandala Art যেটাতে তুমি একটা শ্রী কৃষ্ণের ময়ূর পালকের ছবি এঁকেছ, খুব সুন্দর, তার সাথে background music টাও খুব সুন্দর।

তারপর Lotus Water Colour, এ আমি এটাতে শিখলাম কিভাবে আকাশের রঙটা ওই রকম সাদা আকাশি বানানো যায়,কি সুন্দর ভাবে তিন চারটে রঙ মিক্স করে বানালে, সত্যি খুব সুন্দর গো।

তার পর Spot The Differences, এ  আমি খুঁজেই পেলামনা,একটাও ডিফারেন্স, মাথায় বুদ্ধি নেই না তোমার মত তাই মনে হয় হে হে😛।

কতদিন তোমার মিষ্টি আওয়াজটা শুনতে পায়নি জানো,চোখ বন্ধ করে তোমার সেই পাহাড় কেনার গল্প টা মনে করি,আমি একটা পাহাড় কিনতে চাই,সেটা আর টিউশন করার পর মনে হয় তুমি বাড়ি ফেরার সময় গান গাইছিলে, আমার কাছে এগুলোই স্মৃতি।আমি এগুলো নিয়েই বেঁচে চলেছি।

আর লাইকও করিনা তোমার ফটো বা ভিডিও তে, কি করবো আমার উপর রাগ যেদিন কমবে সেদিন তুমি আমাকে লাইক করবে দেখবে।

রাধা কৃষ্ণের ভালোবাসা যদি সত্যি তো আমার এই ভালোবাসা টা একদিন তুমি বুঝবে, হতে পারে সেটা তখন সময় টা পেরিয়ে গেছে কিন্তু বুঝবে একদিন আর আবার আমরা ভালো বন্ধু হবো।

Comments

Popular posts from this blog

জানিনা আর কখনো কথা হবে কি না…

  Missing you friend A*amika জানিনা আর কখনো কথা হবে কি না… ======================================= জানিনা কবে তোমার সাথে আর কথা হবে কি না, কিন্তু সত্যি বলছি তোমাকে খুব মিস করছি বন্ধু। ৪ টা মাস পেরিয়ে গেলো,তোমার মিষ্টি হাসি না শুনে আসি, একটা ভুলের জন্য জিবনে কখনো এরকম কারু জন্য মন খারাপ হয়নি,এবারে যে ভাবে হলো। রোজ Tiktokএ তোমার ভিডিও দেখি, আর চোখের জল গড়িয়ে যাই, জানিনা কবে তোমার আবার deleted message দেখবো, আর একটা Hi মেসেজ পাবো, সেই দিনটার জন্য কবে থেকে অপেক্ষায় রয়েছি। সারাজীবন তোমার ভালো বন্ধু থাকবো অনামিকা, আর নেই কোন আবদার তোমার কাছ থেকে। কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি বন্ধু, ক্ষমা করে দাও যদি কখনো কষ্ট দিয়ে থাকি তো, আমি সবার সাথে ভালো বন্ধু  হয়ে থাকতে থাকতে চাই। একটু আমায় বোঝ বন্ধু, কাউকে কখনো দুঃখ দিতে চাইনি। একটু বন্ধুত্ব চাই তোমার কাছ থেকে, পুজোতে সবাই খুশি, কিন্তু আমার মন একটুও খুশি নেই। মা লক্ষ্মী আমার সবচেয়ে প্রিয় বন্ধু কে, ফিরিয়ে দাও,খুবই মিস করছি।

একটা ছিল মেয়ে

Ekta Chilo Meye... =================================== Meyeta khub bhalo,kare khub kashta… Anek swapno dekhe taai Sara din raat kaaj Kore. Meyeta kaaru upakaro nite chaaynaa, Se chaai sab nijei krte,jaar take bhalolaage taakeo kichu help krte deynaa. Meyetaa khub bhalo,kintu taar kaaj taake khub klanto Kore dey. Katha balaaro iche thaakenaa taar aar Karo sathe. Ei janya sei cheletaro mood off hoye nijer kaajer modhyei dhuke pore. Wait krte thaake kabe next day Hobe, kabe aabar taar Cyndrellar sathe Katha bolbe. Cheletaa khub niriho shanto,saradin kaaj niyei thaakto, Kintu meyetar sathe Katha balaar par jeno se chaai nijeke settle krte. Meyetaa bojheo bojhena kichu. Sabsamay cheletaar upr rege gdnit boledey. Jaane meyetar friends besi taai time paayna katha bolte. Cheleta chaar dewaler modhyei saradin kaaje thaake besto. Taai iche hay ektu raate taar moner manusher sathe katha bolbe. Bhagyataa khub kharap,meyetato bojheo bojhena. Ki aar krbe cheleta,taai se taar ka...