Aamar Cindrella Aamar Anamika Romantic Photos 2025
আমার👨💻 জিবন🧬 কালবৈশাখীর ঝড়ে🌀⛈️ ডুবে যাওয়া এক খেয়ার মাঝি🚣♂️, যে জানেনা হার মানতে😎
অকস্মাৎ আমার জিবনে এলো এক খুশির জোয়ার,
নারী এলো একজন ভালো বন্ধু হয়ে।
মিষ্টি স্বভাবের মিষ্টি দেখতে একজন,
কাল মেঘ যেন মাথা থেকে দূরে সরে গেল।
আমার জীবনকে ভরিয়ে দিল খুশি অার ভালোবাসা দিয়ে,
দম্ভ গর্ব ছিলনা তার মনে,
কপটতা ছল করতে জানতোনা সে।
জয় করে নিতে সবারকার মন কে,
য়(অ)দৃশ্য করে দিত সবার চিন্তা কষ্টকে,
দীপের মতো আলোকিত করে তুলতো সবার জীবনকে,
পবিত্র ছিল সে গঙ্গার মতো।
দক্ষিনা ঝোড়ো বাতাস বইতে শুরু করলো,
ততক্ষণে চলে এলো কালবৈশাখী মেঘ অার বজ্র নিয়ে,
তরিটা মাঝ পথে এসে গেল উল্টে,
বইতে শুরু করলো ঢেওয়ের সাথে সাথে,
নয় মাস ধরে প্রান পণ চেষ্টা করেই চললো
ধুকপুক করতে লাগলো তার হৃদয়টা,
সারা দিন-রাত চেষ্টা করলো কোন কূল খুঁজে পেতে,
রাজ কুমারী কোন যেন রয়েছে বসে তার অপেক্ষায়,
জিবন লাগিয়ে যেন সে এগিয়ে চললো।
বহু পথ পেরিয়ে একটা দ্বীপে গিয়ে পৌঁছালো।
নেচার এর সাথে মুকাবিলা করে,নিজেকে একটু জয়ী মনে করলো,
রঙিন লাগলো সব কিছু তার পর থেকে।
ফিরে এলো আবার এক তুফান,
রেজিস্তানে বালুর মত চারিদিকে শুধু জল অার জল।
একটা বজ্র পাতে দ্বীপটা জলের তলায় ডুবে গেল,
সোনার তরি তার আবার জলের তলায় ডুবে গেল।
বহু কষ্ট করে নৌকাটাকে জলের তলা থেকে বের করল,
নদী যে সাগরে মিশেছে সে আজ টের পেলো।
ধু ধু করছে কাল বৈশাখীর আতঙ্কে তার হৃদয় টা।
সুস্থ তার জিবন অসুস্থ্য হয়ে গেল নয় মাস ধরে নিজের কূলে পৌঁছাতে পৌঁছাতে,
খেয়া তার ভেঙ্গে গেছে তবুও সে হাল ছাড়েনি।
থামেনি সে এগিয়ে চলেছে নিজের কূলে পৌঁছানোর আশায়,
কোন এক অজানা অদেখা ভালোবাসা যেন তাকে হার মানতে শেখায়নি।
এই কবিতায় দুটো বন্ধুর নাম জোড়া আছে (প্রতি লাইনের প্রথম অক্ষর গুলো যুক্ত করুন,খুঁজে পাবেন নাম তাদের) যারা কোন কারনে একে অপরের সাথে কথা বলতে পারছেনা।
কিন্তু জানি রাধা কৃষ্ণ ভগবান যদি সত্যি পৃথিবীতে আছেন তো, ওরা দুজন আবার ভালো বন্ধু হবে।
এই কবিতা টা শেষ হয়নি, চলতে থাকবে,
যতদিন না ওরা আবার ভালো বন্ধু হয়ে যাচ্ছে।
To be continued...

Comments
Post a Comment